Friday, July 31, 2026
PrimeBulletin

Bangladesh

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে জনসচেতনতামূলক র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৩০ দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘সমন্বিত সচেতন সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। তিনি ‘সমন্বিত সচেতন সমাজ’-এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সচেতনতা রাজধানীর প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, ৩০ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম, ওষুধ ও স্প্রে প্রয়োগ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ‘সমন্বিত সচেতন সমাজ’-এর সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুলসহ অসংখ্য স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতৃবৃন্দ জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

More

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

Bangladesh

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

2026-07-17 16:25

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09