Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ভাঙতে ‘বট বাহিনী’ লাগিয়েছে পাকিস্তান: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ভাঙতে ‘বট বাহিনী’ লাগিয়েছে পাকিস্তান: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার দেশের বিরুদ্ধে একাধিক দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে প্রচার চালাচ্ছে। উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ইসরায়েলকে ঘিরে যে সমর্থন রয়েছে তা দুর্বল করা এবং ওয়াশিংটন–তেল আবিব সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। এই দেশগুলোর মধ্যে পাকিস্তানও রয়েছে বলে দাবি করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস ওভারটাইম’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, “আমাদের বিরুদ্ধে কয়েকটি দেশ ভুয়া পরিচয় ব্যবহার করে বট বাহিনী বা বট ফার্মের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করছে, যাতে আমেরিকার জনগণের ইসরায়েলপ্রীতি ভেঙে যায় এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোট দুর্বল হয়।”

তিনি আরও দাবি করেন, এসব প্রচারণা খুব কৌশলে চালানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক পোস্টে নিজেকে “একজন খাঁটি টেক্সাসবাসী” হিসেবে পরিচয় দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন পরিবর্তনের কথা বলা হয়, যা পরে ভিন্ন দেশের সার্ভার থেকে পরিচালিত বলে ধরা পড়ে—তার দাবি অনুযায়ী সেটি পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি এই নেতা বলেন, গাজা যুদ্ধসহ একাধিক ফ্রন্টে সামরিক লড়াই চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা একটি “অষ্টম ফ্রন্টের যুদ্ধ” চালানো হচ্ছে, যা তথ্যযুদ্ধ বা মিডিয়া যুদ্ধ হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিকে তিনি আধুনিক যুদ্ধের সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি অনলাইন প্রভাব বিস্তারও বড় ভূমিকা রাখছে।

নেতানিয়াহু স্বীকার করেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেন্সরশিপ নয়, বরং গ্রহণযোগ্য উপায়ে এই তথ্যযুদ্ধ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, “তরুণ প্রজন্মের মন ও বিশ্বাস অর্জনের এই লড়াই আমাদের জিততেই হবে।”

 

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04