Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র-ইরান: আরেক দফা ‘সংলাপ’ নিয়ে স্বস্তির বার্তা পাকিস্তানের

যুক্তরাষ্ট্র-ইরান: আরেক দফা ‘সংলাপ’ নিয়ে স্বস্তির বার্তা পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে আরেক দফা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সোমবার (১৩ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ-এর লাইভ আপডেটে তার বক্তব্য প্রকাশ করা হয়।

খাজা আসিফ বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি “ইতিবাচক” এবং “স্বস্তিদায়ক” রয়েছে। তার মতে, এখনো নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে এবং পরবর্তী বৈঠক ফলপ্রসূ হতে পারে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক অগ্রগতি দেখা যায়নি, বরং সব দিক থেকেই ইতিবাচক বার্তাই পাওয়া যাচ্ছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, যা চলমান উত্তেজনা কমানোর একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও ওই দফায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সংলাপ অব্যাহত থাকাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04