Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে দেশটির পক্ষ থেকে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। একই সময়ে ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও স্থবির হয়ে আছে। এই অবস্থায় ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞার তালিকায় চীন ও হংকংভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও যথাযথ প্রযুক্তি সংগ্রহে সহায়তা করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরানের সামরিক শিল্পখাতের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে, যাতে দেশটি আবারও অস্ত্র উৎপাদন সক্ষমতা 'শক্তিশালী' করতে না পারে। এছাড়া অবৈধ ইরানি বাণিজ্যে জড়িত বিদেশি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে, ইরানের সঙ্গে লেনদেনে জড়িত বিদেশি ব্যাংক ও চীনের স্বাধীন তেল শোধনাগারগুলোর ওপরও নজর রাখা হচ্ছে বলে জানানো হয়।

এদিকে নিরাপত্তা বিশ্লেষক ব্রেট এরিকসনের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হুমকি মোকাবিলাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। সম্প্রতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই নৌ-পথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04