Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বজুড়ে অনুরূপ পদক্ষেপের বাস্তবায়ন বা প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে অনেক দেশ এ ধরণের আইন কার্যকর করেছে বা করার উদ্যোগ নিয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, এ ধরণের উদ্যোগ নেওয়া দেশের সংখ্যা এখন ২০টিরও বেশি। এর মধ্যে পাঁচটি দেশে ইতোমধ্যে বিধিনিষেধ কার্যকর হয়েছে।

২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটির সোমবার ইউরোপীয় কমিশনের কাছে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেশির ভাগ দেশেই এসব পদক্ষেপ খুবই সাম্প্রতিক। আর এগুলো মূলত ১৫ বা ১৬ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে নেওয়া হয়েছে।

যে সব দেশে বিধিনিষেধ কার্যকর ২০২৫ সালের ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ব্রাজিল গত মার্চে একটি আইন কার্যকর করেছে। এতে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তাদের বাবা-মায়ের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের বয়স যাচাইও বাধ্যতামূলক করা হয়েছে।

রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণাধীন চীনে ২০১৯ সাল থেকে ধাপে ধাপে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

প্রথমে অনলাইন গেম খেলার সময়সীমা ও রাতের কারফিউ চালু করা হয়। পরে ২০২৩ সালে একই ধরণের বিধিনিষেধ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও সম্প্রসারণ করা হয়।

ইন্দোনেশিয়ায় গত মার্চ থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে।
মালয়েশিয়াও একই ধরণের পদক্ষেপ নিয়েছে। জুনে কার্যকর হওয়া আইনের মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের প্রধান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে।

তুরস্কও এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে। গত এপ্রিল দেশটি ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে। ২০২৬ সালের শেষ দিকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত গত মাসে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাব বর্তমানে পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে।

পর্তুগাল এমন একটি বিল বিবেচনা করছে, যাতে প্ল্যাটফর্ম, সেবা, গেম ও অ্যাপ্লিকেশন স্বাধীনভাবে ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

স্পেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে নিবন্ধনের ন্যূনতম বয়স ১৪ থেকে বাড়িয়ে ১৬ বছর করার প্রস্তাব দিয়েছে।

ইতালিতেও ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি আইন পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04