Friday, July 31, 2026
PrimeBulletin

World

পুতিনের সতর্কতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধ করোনা মহামারীর প্রভাব ছাড়িয়ে যেতে পারে

পুতিনের সতর্কতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধ করোনা মহামারীর প্রভাব ছাড়িয়ে যেতে পারে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আগেই বলা সম্ভব নয়। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি বিগত করোনা মহামারীর (কোভিড-১৯) ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মস্কোতে ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে পুতিন জানান, এই সংঘাতের কারণে বিশ্বব্যাপী আন্তর্জাতিক লজিস্টিকস ও পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জ্বালানি, ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চরম চাপের মুখে রয়েছে, যার ফলে বিশ্ববাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি ও সংকটের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, অনেক বিশেষজ্ঞ এই সংঘাতের সম্ভাব্য প্রভাবকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন। যেমন মহামারী বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নের গতি স্তিমিত করেছিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিও বিশ্ব অর্থনীতিতে একই ধরনের স্থবিরতা সৃষ্টি করতে পারে।

পুতিন উল্লেখ করেন, “এই মুহূর্তে এর সঠিক পরিণতি অনুমান করা খুবই কঠিন। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সঙ্গে জড়িত, তারা হয়তো বুঝতেও পারছেন না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।”

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04