Thursday, July 30, 2026
PrimeBulletin

World

প্রকাশ্যে সামনে নেই, গুরুতর আঘাত নিয়েও রাষ্ট্র পরিচালনা করছেন মোজতবা খামেনি

প্রকাশ্যে সামনে নেই, গুরুতর আঘাত নিয়েও রাষ্ট্র পরিচালনা করছেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার মৃত্যুর ঘটনায় সংঘটিত বিমান হামলায় গুরুতর আঘাত পেয়েছেন এবং এখনও সেখান থেকে সেরে উঠছেন বলে তার ঘনিষ্ঠ তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে রয়টার্সকে।

সূত্রগুলোর মতে রয়টার্স জানায়, তেহরানের কেন্দ্রস্থলে সর্বোচ্চ নেতার কমপাউন্ডে হামলার সময় তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে।

৫৬ বছর বয়সী খামেনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও মানসিকভাবে সচেতন রয়েছেন। তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন বলে দুটি সূত্র জানিয়েছে।

তার শারীরিক অবস্থা তাকে রাষ্ট্র পরিচালনায় সক্ষম রাখছে কিনা—এই প্রশ্নটি উঠেছে এমন এক সময়ে, যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হয়েছে।

গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার বিষয়ে এটিই সবচেয়ে বিস্তারিত বর্ণনা হলেও, এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

বিমান হামলার পর থেকে এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি, যা তার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি করেছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04