Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

পারস্য উপসাগরে আটকা ১৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক

পারস্য উপসাগরে আটকা ১৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় ১৫০০ জাহাজ ও তাদের নাবিকরা আটকা পড়ে আছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ।

বৃহস্পতিবার (৭ মে) পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ তিনি এ তথ্য জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তেহরান পুরো অঞ্চলে পালটা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করা হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে।

আইএমও প্রধান বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় ১,৫০০ জাহাজ আটকা পড়ে আছে।’

তিনি আরও জানান, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়।

আটকা পড়া নাবিকদের প্রসঙ্গে ডোমিঙ্গেজ বলেন, ‘এরা নিরীহ মানুষ, যারা প্রতিদিন নিজেদের কাজ করে অন্য দেশের মানুষের উপকার করে যাচ্ছেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04