Sunday, August 2, 2026
PrimeBulletin

World

মুসলিম বিশ্ব বেদনাদায়ক সময় পার করছে: এরদোয়ান

মুসলিম বিশ্ব বেদনাদায়ক সময় পার করছে: এরদোয়ান

মুসলমানরা বর্তমানে কঠিন ও বেদনাদায়ক সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি গত বুধবার তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও মানবিক সংকটের দিকে ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করেন।

ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কম্পিটিশন অ্যাওয়ার্ডস সেরেমনি উপলক্ষে প্রদত্ত ভাষণে তিনি বলেন, ফিলিস্তিন থেকে লেবানন, উপসাগর থেকে সুদান, সোমালিয়া থেকে ইয়েমেন—আমরা যেদিকেই তাকাই, দুর্ভাগ্যবশত অশ্রু ছাড়া আর কিছুই দেখি না। এই পরীক্ষার দিনগুলোতে তথাকথিত সভ্য বিশ্ব যখন চোখ বন্ধ করে থাকে, তখন দোলনায় থাকা শিশু ও নিরস্ত্র বেসামরিক মানুষদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের কথা গর্বের সঙ্গে বলে এসেছে।

তিনি আরও বলেন, আজ আমরা সবাই তাদের আসল চেহারা দেখতে পাচ্ছি। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের ঈমান ও ঐক্যের দিকে ফিরে যেতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের পরস্পরের ওপর বিশ্বাস রাখা, একে অন্যকে আস্থা দেওয়া এবং একে অন্যকে সমর্থন করা ছাড়া আর কোনো পথ নেই। পাশাপাশি অভ্যন্তরীণ বিভেদও দূরে রাখতে হবে। মুসলমান হিসেবে আমাদের মতবিরোধ, দ্বন্দ্ব ও শত্রুতা এমনকি অপ্রয়োজনীয় ও অসময়ের বিতর্ক সবকিছু পাশে রেখে এক দেহে পরিণত হওয়া আমাদের কর্তব্য।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04