বুধবার সকালে জেলার সবকটি নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এরমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে।
এরফলে ভাঙনে দিশেহারা মানুষ ঘরবাড়ি সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তরিত হচ্ছে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছেন ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটবে।