Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

কোণঠাসা যুক্তরাষ্ট্র-ইসরায়েল: শক্ত অবস্থানে ইরান

কোণঠাসা যুক্তরাষ্ট্র-ইসরায়েল: শক্ত অবস্থানে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যেই ইরান কূটনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই শক্ত অবস্থান ধরে রেখেছে। যুদ্ধ শুরুর পর ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও, তেল, হরমুজ প্রণালী ও আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় তারা এখনও গুরুত্বপূর্ণ প্রভাব বজায় রাখতে সক্ষম।

সংবাদমাধ্যম আল জাজিরার মতে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি করছে, কিন্তু তেহরান তা অস্বীকার করছে। চলমান যুদ্ধের পর ইরান কৌশলগতভাবে আরও দৃঢ় অবস্থানে এসেছে এবং তার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা।

বিশ্লেষকরা বলছেন, ইরান তেলের মূল্য ও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ব্যবহার করে কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা অর্জন করছে। সাম্প্রতিক সময়ে দেশটির প্রধান গ্যাস স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ জানিয়েছে।

মধ্যস্থতাকারী দেশ ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চললেও পারস্পরিক আস্থাহীনতা ও সামরিক বাস্তবতা বিষয়টিকে জটিল করে তুলেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাকের জোলকাদরের নিয়োগ কৌশলগত ও সামরিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব ইরান সহজে ছাড়বে না, ফলে কূটনৈতিক সমাধানের পথ সীমিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি সামলাতে সামরিক ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া বাধ্যতামূলক হতে পারে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04