Thursday, July 30, 2026
PrimeBulletin

World

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করেছেন তিনি

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করেছেন তিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর দাবি করেছেন, তিনি নাকি ইরান থেকে দেশের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প জানান, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তাকে এই পদের প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, “আমাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি ধন্যবাদ জানিয়ে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।”

ট্রাম্প আরও দাবি করেছেন, যুদ্ধ বন্ধের জন্য ইরান গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিয়োজিত। তিনি বলেন, “তারা চুক্তির জন্য মরিয়া, কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে। কারণ জনগণের প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে।”

ইরানের সাম্প্রতিক উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড ও রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটিতে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে বলে ট্রাম্প উল্লেখ করেন। এর প্রেক্ষাপটে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04