Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, পারমাণবিক আলোচনায় অচলাবস্থা

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, পারমাণবিক আলোচনায় অচলাবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধ-পরবর্তী প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তার মতে, এই প্রস্তাব সংঘাত নিরসনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধ ইতিমধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে, মূল্যস্ফীতি বাড়িয়েছে এবং হাজারো প্রাণহানির ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন প্রস্তাবে জানিয়েছে—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং উপসাগরীয় শিপিং সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, পারমাণবিক ইস্যু শুরু থেকেই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না এবং তাদের অবস্থান স্পষ্ট। ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে চাইলেও নির্ধারিত “রেড লাইন” বজায় রাখবে।

২০১৫ সালে ইরান ও কয়েকটি দেশের মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি ইরানের কর্মসূচিকে সীমিত করেছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে তা কার্যত ভেঙে যায়।

এদিকে কূটনৈতিক অগ্রগতি থমকে যাওয়ার মধ্যে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হওয়ায় বৈশ্বিক তেল বাজারে চাপ সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন, কারণ এতে পারমাণবিক আলোচনাকে যুদ্ধ-পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই এখনো গুরুত্বপূর্ণ শর্তে একমত হতে না পারায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04