Thursday, July 30, 2026
PrimeBulletin

World

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

টাইমস অব ইসরায়েল-এর বরাত অনুযায়ী প্রাথমিক হিসাব বলছে, যুদ্ধ-সংক্রান্ত মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল। এতে দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ২২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। এর মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়সহ একাধিক নিরাপত্তা সংস্থার ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যয় ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ হিসেবে যুক্ত করা হয়েছে।

এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষয়ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হওয়া এবং কর্মীদের বেতনহীন ছুটির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে। নাগরিক খাতে আরও প্রায় ১ বিলিয়ন শেকেল খরচ হয়েছে, যার মধ্যে হাসপাতাল পরিচালনা, জরুরি সেবা ও সমাজকল্যাণ কার্যক্রম অন্তর্ভুক্ত।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ব্যবস্থাপনা এই সামরিক অভিযানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছে।

বিশ্লেষকদের মতে, এই বিপুল যুদ্ধ ব্যয় ইসরায়েলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, ক্ষতিপূরণ এবং প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ব্যয়ের কারণে ভবিষ্যতে আর্থিক ভার আরও বাড়তে পারে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04