Thursday, July 30, 2026
PrimeBulletin

World

ইরান সতর্ক: মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের থাকা হোটেল লক্ষ্য হতে পারে

ইরান সতর্ক: মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের থাকা হোটেল লক্ষ্য হতে পারে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি বলেন, “যখন আমেরিকান সেনারা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকান হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকানদের আমাদের উপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও আঘাত হানতে হবে।”

এর আগে বৃহস্পতিবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সৈন্যদের বিরুদ্ধে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন। এক পোস্টে তিনি দাবি করেন, এই যুদ্ধের শুরু থেকেই মার্কিন সৈন্যরা জিসিসি-ভুক্ত সামরিক ঘাঁটিগুলো থেকে পালিয়ে হোটেল ও অফিসগুলোতে লুকিয়ে আছে। তিনি এ অঞ্চলের হোটেলগুলোকে আমেরিকান সেনাদের বুকিং প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04