Friday, July 31, 2026
PrimeBulletin

World

ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্বের কেবল একজন বেঁচে আছেন

ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্বের কেবল একজন বেঁচে আছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সর্বশেষ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এমন চাঞ্চল্যকর দাবির বিষয়ে যদিও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে তার নিহতের দাবিটি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বিষয়ক সর্বোচ্চ নেতৃত্বে একজন বাদে আর কেউ বেঁচে রইল না।

মঙ্গলবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক যুদ্ধে ইরানের অনেক শীর্ষ ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে। যারা এখনও বেঁচে আছেন তাদেরও খুঁজে বের করার কথা জানিয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বিষয়ক সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে এখন কেবল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেঁচে আছেন। এর আগে মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

প্রথম দফার ওই হামলায় আরও নিহত হন- নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুলরাহিম মুসাভি।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04