Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল।

আজ রোববার (৭ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, “মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা হুমকিতে ফেলে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। রোববার দিনের শুরুর দিকে এ ঘটনা ঘটে।”

“ইরানের যেকোনো ধরনের আগ্রাসন বা হামলা রুখে দিতে এবং প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।”

এরআগে গত শুক্রবার ইরানের চারটি আত্মঘাতী ড্রোন হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসার সময় ভূপাতিত করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। এরপর রোববার আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে তারা।

শুক্রবার ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের দুটি দ্বীপেও হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ সময় একটি রাডারকে টার্গেট করা হয়। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে। পরবর্তীতে তারা কুয়েত ও বাহরাইনকে টার্গেট করে পাল্টা হামলা চালায়। যেগুলো ঠেকিয়ে দিতে কাজ করে মার্কিন সেনারা।

সূত্র: এএফপি

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04