Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

হামলাকারী সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ : ট্রাম্প

হামলাকারী সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ : ট্রাম্প

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুক হামলা করা ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান, বিশ্বাসী। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।”

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামীদামি ২ হাজার ৬০০ অতিথি।

ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প–মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা।

সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেপ্তার করা হয়েছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04