Wednesday, July 29, 2026
PrimeBulletin

সারা দেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনী সার্কেলের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ফেনী জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৩টি পরিবারের হাতে ১ কোটি ৯ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মনিরা হক। এসময় তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং লাইসেন্সবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে চলতে দেওয়া যাবে না। চালকদের অদক্ষতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও যাত্রী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ আল ফায়সাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ গোলাম নবী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গ্রুপ পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়াসহ বিআরটিএ ফেনী সার্কেলের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিআরটিএ ফেনী অফিস সূত্রে জানা যায়, ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ও আহত ২ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে মোট ২৩টি পরিবারকে ১ কোটি ৯ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19