Tuesday, August 4, 2026
PrimeBulletin

সারা দেশ

ঈদের বোনাস নিয়ে বাড়ি ফেরা হলো না সোহেলের, লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু

ঈদের বোনাস নিয়ে বাড়ি ফেরা হলো না সোহেলের, লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু

মেঘনাবেষ্টিত মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের চরখাককাটা গ্রামে এবারের ঈদ এসেছে অসহনীয় বেদনার বার্তা নিয়ে। ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী থেকে বাড়ি ফিরছিলেন যুবক সোহেল ফকির; কিন্তু ফিরলেন নিথর দেহে।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর সদরঘাটে এক মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারান সোহেল। একই দুর্ঘটনায় তার বাবা মিরাজ ফকির বুড়িগঙ্গা নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। সঙ্গে থাকা তার অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত অবস্থায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার সোহেলের মরদেহ গ্রামে পৌঁছলে স্বজনদের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। বুধবার রাত থেকেই চরখাককাটা গ্রামের মৃধা বাড়িতে প্রতিবেশী ও গ্রামবাসীর ঢল নামে। মরদেহ পৌঁছানোর পর মা ও বোনসহ পরিজনদের কান্নায় পুরো এলাকায় নেমে আসে এক বিষণ্ন নীরবতা। জোহরের নামাজের পর গ্রামের নুর মোহাম্মদ মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেলকে দাফন করা হয়।

নিহত সোহেলের চাচা ফারুক ফকির জানান, প্রায় ২০ বছর আগে মিরাজ ফকির কর্মসংস্থানের সন্ধানে ঢাকায় পাড়ি জমান এবং সাভারের হেমায়েতপুরে একটি ট্যানারিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। বছর পাঁচেক আগে একমাত্র পুত্র সোহেলকেও সঙ্গে নিয়ে যান। সোহেল বাবার পথ অনুসরণ করে একই পেশায় যুক্ত হন। বছর দুয়েক আগে সোহেলের বিয়ে হয়। এরপর থেকে স্ত্রী ও বাবাকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকতেন তিনি। ঈদ বোনাস পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে বুধবার তারা বাড়ির পথে রওনা দেন।

ফারুক ফকির আরও জানান, সোহেলের মা তিন নাবালক কন্যাসন্তান নিয়ে গ্রামেই থাকেন। মিরাজ ও সোহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনুপস্থিতিতে মা ও তিন বোনের দেখভাল করার আর কেউ রইল না। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19