Wednesday, July 29, 2026
PrimeBulletin

World

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান–কুয়েত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান–কুয়েত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে ফোনে আলোচনা করেছেন পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমদ আল সাবাহ আঞ্চলিক উত্তেজনা ও এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে ইসহাক দার ইরান–যুক্তরাষ্ট্রের চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ তুলে ধরেন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালনের চেষ্টা করছে এবং সংঘাত কমাতে আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04