Thursday, July 30, 2026
PrimeBulletin

World

আমাদের গোপন সামরিক উৎপাদনকেন্দ্রে কখনই পৌঁছাতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরান

আমাদের গোপন সামরিক উৎপাদনকেন্দ্রে কখনই পৌঁছাতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরান

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ভুল এবং তারা এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে দেশটির শীর্ষ সামরিক কমান্ড। শত্রুপক্ষের চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে তারা। এছাড়া সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কৌশলগত সামরিক উৎপাদন যেসব স্থান থেকে পরিচালিত হয়, সেখানে কখনই পৌঁছাতে পারবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের বিশাল ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।’

ইরানি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রচারিত ওই বিবৃতিতে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করছে যে তারা ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ও নির্ভুল ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং বিশেষ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে—তা সম্পূর্ণ ভুল।

তিনি আরও বলেন, ‘আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে পরিচালিত হয়, যেগুলোর সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং ভবিষ্যতেও সেখানে পৌঁছাতে পারবেন না।’ এখন পর্যন্ত যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেগুলো তুচ্ছ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ সময় মুখপাত্র আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সামনে আরও বিধ্বংসী, ব্যাপক ও কঠোর হামলা চালানো হবে।’ একই সঙ্গে শত্রুপক্ষের স্থায়ী, চূড়ান্ত ও পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সূত্র: আল জাজিরা

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04